নিউমার্কেটে হামলার শিকার ১০ সাংবাদিক, নিন্দা বিজেসির

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৮:০০ পিএম

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের হামলায় কমপক্ষে ১০ জন সংবাদকর্মী আহত হয়েছেন।

তাদের মধ্যে দীপ্ত টিভির রিপোর্টার আসিফ সুমিত, মাইটিভির রিপোর্টার ড্যানি ড্রং, এসএ টিভির রিপোর্টার তুহিন, ক্যামেরা সাংবাদিক কবির হোসেন, আরটিভির ক্যামেরা সাংবাদিক সুমন দে গুরুতর আহত হন।

এছাড়া হামলার শিকার হয়েছেন ডেইলি স্টারের ফটো সাংবাদিক প্রবীর দাশ এবং আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু।

আরও পড়ুন: সংঘর্ষের পুরোটা সময় সক্রিয় ছিলো ‘হেলমেট’ বাহিনী

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সাথে স্ব স্ব প্রতিষ্ঠানকে আহতদের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।


একাত্তর/আরএ

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর