জাতীয় সংগীত গাওয়া নিয়ে আপত্তি আছে: মুফতি ফয়জুল্লাহ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৬:০৪ পিএম

কওমি মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত গাওয়া হয় না কেনও প্রশ্নের জবাবে কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক সর্বোচ্চ বোর্ডের সদস্য মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ‘জাতীয় সংগীতের বিষয়ে আমাদের অবশ্যই বক্তব্য আছে। এটা আমরা গাইবো কী, গাইবো না এটা নিয়ে আমাদের নিজস্ব বক্তব্য আছে।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’র একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নূর সাফা জুলহাজ এর উপস্থাপনায় ওই অনুষ্ঠানে অনলাইনে মুফতি ফয়জুল্লাহ যুক্ত হয়ে এসব কথা বলেন।

কওমি মাদ্রসায় জাতীয় সংগীত না গাওয়া প্রসঙ্গে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘কওমি মাদ্রাসায় মূলত কোরআন-হাদিসের শিক্ষা প্রদান করে থাকে। কোরআন-হাদিস আপনি একটি সংগীত দ্বারা শুরু করতে পারেন না। আমরা সূরা ফাতেহা, বিসমিল্লাহ এর মাধ্যমে যেকোনও কাজ শুরু করি। সেখানে যদি জাতীয় সংগীত বা সংগীত দিয়ে যদি শুরু করতে হয়, সেটা আমাদের দ্বারা কখনই সম্ভব না। কোরআন সংগীত দিয়ে শুরু হতে পারে না, হাদিস সংগীত দিয়ে শুরু করতে পারি না।’

কওমি মাদ্রসায় জাতীয় সংগীত না গাওয়ার পেছনে দুইটি যুক্তি তুলে ধরে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘প্রথমত, কোরআন-হাদিস কখনও সংগীত দিয়ে শুরু হতে পারে না। দ্বিতীয়ত সবগুলি কওমি মাদ্রাসা মসজিদ কেন্দ্রীক, মসজিদের মধ্যে বাদ্যযন্ত্রসহ সংগীত পরিবেশিত হতে পারে না।’ এই সময় বহুজাতিক রাষ্ট্র ভারতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘সেখানে (ভারতে) জাতীয় সংগীত নিয়ে মতপার্থক্য আছে। সব প্রদেশ এটি মানে না। পুরো দেশ একসঙ্গে এক জাতীয় সংগীত মানা হয় না।’

মুফতি ফয়জুল্লাহ জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশের যে জাতীয় সংগীতটি লেখা হয়েছে এটি কী আমাদের স্বাধীনতাকে লক্ষ্য করে লেখা হয়েছে? নাকি বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বেই লেখা হয়েছে?’

নতুন করে জাতীয় সংগীত রচনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি মনেকরি বাংলাদেশে জাতীয় সংগীতটি বাংলাদেশের স্বকৃয়তা, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুকে সামনে রেখে, পুরোপুরি জাতীয়ভাবে, যেভাবে হওয়া উচিত তেমন আমাদের অনেক লেখক আছে, আপনারাও আছেন, সেভাবে আমরা লিখতে পারি।’

এই সময় অনুষ্ঠানে উপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্ঠা রাশেদা কে চৌধুরী এই বক্তব্যের প্রতিবাদ জানান।

স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর