সোনামসজিদ বন্দরে নতুন জটিলতা: ওপারে আটকা বহু ভারতীয় পণ্যবাহী ট্রাক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

ভারত থেকে পণ্য নিয়ে আসার পর ট্রাকচালক ও সহকারীদের পণ্য খালাসের পর ভারতে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ। এই নির্দেশনার প্রতিবাদে ও নিয়মের বিরোধিতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে সব ধরনের পণ্যবাহী ট্রাকের প্রবেশ বন্ধ রেখেছে ভারতীয় পক্ষ।

দুপুরে এ তথ্য জানান সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন। 

তিনি জানান, এদিন বেলা তিনটা পর্যন্ত বন্দরে কোনো ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকের চালক ও সহকারীরা সাধারণত রাতে ভারতে ফিরে যেতেন। তবে পরবর্তীতে বাংলাদেশে পুনরায় প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকজন আটকও হন। এমন প্রেক্ষাপটে নিরাপত্তার স্বার্থে কাস্টমস কর্তৃপক্ষ নতুন এই নির্দেশনা জারি করে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, এই পরিস্থিতি এড়াতে কাস্টমসের নিয়ম অনুযায়ী পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এর প্রতিবাদেই মূলত বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। তবে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল হোসেন জানান, সম্প্রতি বাংলাদেশ কাস্টমসের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয় যে, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো পণ্য খালাসের পর চালক ও সহকারীরা খালি ট্রাক নিয়ে ভারতে ফিরে যেতে পারবেন। নতুবা তাদের বন্দরের ভেতরেই ট্রাকের সঙ্গে অবস্থান করতে হবে। এই চিঠির প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে গাড়ি পাঠানো বন্ধ করে দেন।

তিনি আরও জানান, এর ফলে ভারতের মহাদিপুর অংশে পণ্য নিয়ে অন্তত পাঁচ শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। তবে বন্দরের অভ্যন্তরে বর্তমানে ২৪০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক ও তাদের চালক-সহকারীরা অবস্থান করছেন। পণ্য খালাস সম্পন্ন হওয়ার পর কাস্টমসের নির্দেশনা অনুযায়ী তারা খালি ট্রাক নিয়ে ভারতে ফিরে যাবেন।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুলতানা বেগম...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার আলোচিত মামলায় প্রধান আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই...
ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি ‘অসুরক্ষিত ও ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর