করোনায় চার মৃত্যু, শনাক্ত ৬২১

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৭:২৩ পিএম

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।

এসময়ে করোনাভাইরাসে আক্রান্তের হার ৬ দশমিক ১৪ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ৭ দশমিক ৮৪।

গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৪৮ জন। আজ তা বেড়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: করোনা প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা শেষ নভেম্বরে

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫ হাজার ৪০৪ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৬১ লাখ ৮২ হাজার ১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৭ কোটি ৬২ লাখ ৮৬ হাজার ৯৫২ জন।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
স্কুলশিক্ষা ব্যবস্থার সংস্কার ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চরম উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। সাধারণ মানুষের অহিংস প্রতিবাদ এখন রূপ নিয়েছে নজিরবিহীন সহিংসতা, দাঙ্গা ও ব্যাপক...
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আরাধনার অন্তিম তিথি ‘মহানবমী’ উদযাপিত হলো পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উলুধ্বনি আর আনন্দ-বেদনার মিশ্র আমেজে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার প্রধান প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর