বাংলাদেশ থেকে ১৫ হাজার দক্ষ কর্মী নেবে জাপান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান। বুধবার রাজধানীর আফতাবনগরে বাংলাদেশি কোম্পানি অ্যাক্রো ট্রেনিং সেন্টার ও জাপানি কোম্পানি উইন কোকোরোজাসির মধ্যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে চুক্তি সই হয়েছে। 

এদিন বাংলাদেশের পক্ষে অ্যাক্রো কেয়ারগিভিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম ও জাপানের উইন কোকোরোজাসির পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির চেয়ারম্যান মি. কুনিয়াকি ওকাবাইয়াশি।

উইন কোকোরোজাসি লিমিটেড জাপানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি, স্থায়ী সংযোগ গড়ে তোলা এবং ভাষা-সংস্কৃতিভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।

অন্যদিকে অ্যাক্রো ট্রেনিং সেন্টার বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ও দিকনির্দেশনায় পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র, যারা বাংলাদেশ সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে স্বল্প শিক্ষিত ব্যক্তিদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ও  মানসম্পন্ন মানবসম্পদে রূপান্তর করতে কাজ করছে।

আরবিএস
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। আর মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর