স্বপ্ননগরে ফ্ল্যাটের অতিরিক্ত মূল্যে গৃহায়ণকে হাইকোর্টের রুল

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৪:৪৫ পিএম

রাজধানীর মিরপুরে স্বপ্ননগর আবাসিক এলাকায় ফ্ল্যাটের অতিরিক্ত মূল্যকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে চার সপ্তাহের রুল দিয়েছে  হাইকোর্ট। 

স্বপ্ননগরের ফ্ল্যাট বরাদ্দ পাওয়াদের পক্ষ থেকে করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল দেয়া হয়।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল দেন। সেই সঙ্গে ২৮ মাস দেরির জন্য হিসাব করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। 

জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের স্বপ্ননগর আবাসিক এলাকায় এক হাজার ফ্ল্যাট বরাদ্দের জন্য ২০১৫ সালে বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে ১৫০০ বর্গফুট ফ্ল্যাটের জন্য ৬৪ লাখ, ১৩০০ বর্গফুটের জন্য ৫৮ লাখ ও ৮০০ বর্গফুটের জন্য ৩৪ লাখ টাকা দাম নির্ধারণ বলা হয়। এরপর আবেদনের মাধ্যমে প্রাথমিক বরাদ্দ দেয়া হয়। বলা হয় ২০১৮ সালের জুনের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হবে। কিন্তু তা না দিয়ে ২০২১ সালে ২৮ মাস পরে ফ্ল্যাট বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ।

কিন্তু এখন ১৫০০ বর্গফুট ফ্ল্যাটের জন্য অতিরিক্ত প্রায় ১৪ লাখ, ১৩০০ বর্গফুটের জন্য প্রায় ১০ লাখ ও ৮০০ বর্গফুটের জন্য ১০ লাখেরও অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে। 

আরও পড়ুন: বগুড়ায় জমির বিরোধে হত্যায় ৯ জনের যাবজ্জীবন

স্বপ্ননগরের বাসিন্দাদের অভিযোগ, স্বল্প ও মধ্যবিত্তের জন্য এই প্রকল্প করার কথা বলে শেষ মুহূর্তে শতকরা ১৭ থেকে ২৬ ভাগেরও বেশি টাকা দাবি করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

তারা জানান, গৃহায়ণ কর্তৃপক্ষের বর্তমান কর্মকর্তারা বলছেন এই অতিরিক্ত মূল্য প্রথম থেকেই নির্ধারণ করা ছিল। কিন্তু তারপরও প্রসপেক্টাস ও বরাদ্দপত্রে কেন কম টাকা উল্লেখ করা হয়েছিল তার কোন সদুত্তর গৃহায়ণ কর্তৃপক্ষ দেননি।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর