পাইলটিং ছাড়াই নতুন পাঠ্যক্রমের বই পাবে শিক্ষার্থীরা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

চলতি বছর কোনো পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম ছাড়াই ২০২৩ সালে, নতুন পাঠ্যক্রমের বই পাবে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা। 

এদিকে, বছরের ৯ মাসেও বই ছাপার কাজ শুরু হয়নি। তারপরও জানুয়ারিতে শিক্ষার্থীরা নতুন বই পাবে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। 

অনেক জল্পনা আর সময় পেছানোর পর সেপ্টেম্বরও শুরু হয়নি ২০২৩ সালের প্রথম শ্রেনীর নতুন কারিকুলামের পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বলছেন, পাইলটিং না হলেও ২০২৩ সালেই নতুন পাঠ্যসূচির বই পাবে শিক্ষার্থীরা। কিন্তু, পাইলটিং ছাড়াই কেনো বই দেয়া হবে, তার কারণটা স্পষ্ট হলো না। 

কাগজসহ ছাপার খরচ বাড়ায় এবার বইয়ের দর নিয়ে জটিলতা চলছে। এখনো শুরু হয়নি বই ছাপার কাজ। তাহলে জানুয়ারীতে কি বই পাবে প্রাথমিকের সব শিক্ষার্থী?

এমন প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান বলেন, সময়মতো নতুন বছরের প্রথম দিনেই বই পাবে সারাদেশের শিক্ষার্থীরা। 

গণমাধ্যমে খবর এসেছে, অনেক প্রতিষ্ঠানেই গুটি কয় শিক্ষার্থীর জন্য আছে অনেক শিক্ষক। আবার কোথাও ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা কম। 

তাই এক কিলোমিটার দূরত্বের মধ্যে ৫০ জনেরও কম শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সমন্বয় করা হতে পারে। আর এমন প্রতিষ্ঠান আছে ১২৬৬টি।

আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে শতভাগ স্বাক্ষরতার অর্জনের লক্ষ্যও ঠিক করা হয়। 

এ সময় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে হবে বলে জানান, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এর আগে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে ঘোষণা দিয়েছিল সরকার।

সে অনুযায়ী সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজ শেষ হয়েছে। আগস্ট থেকে শিক্ষক বদলির আবেদন শুরু হবার কথা থাকলেও এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে নেয়া হয়।


একাত্তর/এআর

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তৃতীয় ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন। বাড়ি দ্বীপ উপজেলা মেহেন্দগঞ্জের শ্রীপুরে।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর