মৌসুমের শেষে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯ পিএম

মৌসুমের শেষ দিকে এসে ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। বাড়ছে মৃত্যু। সেপ্টেম্বরের প্রথম ছয়দিনে মশাবাহিত এই রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।  

প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। যাদের বেশিরভাগই ঢাকার। দক্ষিণের মেয়র বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

যদিও বিশেষজ্ঞদের শংকা আগামীতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কারণ গেলো কয়েক দিনে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের জন্য সহায়ক। 

লতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ছিলো গেলো আগস্টে- এগারো জন। কিন্তু সেপ্টেম্বরের প্রথম ছয় দিনেই মৃত্যু ১০ জনের। 

মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গু যে ভয়াবহ রূপ নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আসছে মৃত্যুর খবরও।  

মঙ্গলবার পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে আটশ’। যার মধ্যে ৭১১ জনই ঢাকার। তারপরেও দক্ষিণের মেয়র মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

তবে কীটতত্ববিদ ড. কবীরুল বাশার জানান, গেলো কয়েকদিনের বৃষ্টিতে এডিসের প্রজনন বেড়েছে। তাই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। এডিস মশা মারার অভিযান আরো লাগসই হতে হবে। এজন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য পাওয়া সাপেক্ষে ডেঙ্গু আক্রান্তদের এলাকায় চিরুনি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন এই কীটতত্ববিদ। 

যদিও দক্ষিণের মেয়র বলছেন তাঁর এলাকায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। ঢাকার বাইরের অনেক রোগী দক্ষিণের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ায় সংখ্যাটা বেশি দেখাচ্ছে। 

মেয়র জানান, গেলো দু মাসে এডিসের উৎস নির্মূলে দারুণ কাজ হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস নিয়ন্ত্রণে নগরবাসীও এবার সাড়া দিয়েছে।


একাত্তর/এআর

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
বাংলাদেশের বডি কেয়ার বাজারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কসমেটিকস ও স্কিনকেয়ার টেকনোলজি জায়ান্ট রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির হুইপড শিয়া বডি ওয়াশ।
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর