ভারতে প্রধানমন্ত্রীর জামদানি কূটনীতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ এএম

প্রধানমন্ত্রীর ভারত সফরের গোটা সময়েই তিনি নীরবে একটি বাংলাদেশি পণ্যের অসাধারণ বিজ্ঞাপন করে গেছেন, তা হল ঢাকার বিখ্যাত জামদানি শাড়ি।

দিল্লিতে তিন দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনা সর্বত্রই জামদানি পরে এসেছিলেন— আর সেই শাড়ির সৌন্দর্য, বুনট আর ডিজাইন ভারতে সবারই নজর কেড়েছে। ঢাকায় ভারতের হাই কমিশনারের দায়িত্ব পালন করা একজন সাবেক কূটনীতিবিদ তো বলেই ফেললেন, ‘জানি না কোন তাঁতি তার জন্য এই শাড়িগুলো বানান, কিন্তু গুণমানে এর চেয়ে ভাল যে জামদানি যে আমি কখনও দেখিনি তা নির্দ্বিধায় বলতে পারি!’

ভারতে বাংলাদেশি জামদানির প্রচার বা বিপণনের জন্য শেখ হাসিনাই যে ‘সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ – তা নিয়েও কোনও দ্বিমত নেই দিল্লির গুণগ্রাহী মহলে।

একটি বাংলা গণমাধ্যমের সাংবাদিক রঞ্জন বসু লিখেছেন, 'ঘটনাচক্রে শেখ হাসিনা যেদিন দিল্লিতে পা রাখলেন, তার দুদিন আগে থেকেই শহরের ক্র্যাফটস মিউজিয়ামে ‘এক্সিম বাজার’ আয়োজন করেছিল একটি আন্তর্জাতিক মেলার, সেখানে বাংলাদেশি শাড়ির বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন শিল্পীরা।  ৩ থেকে ৬ সেপ্টেম্বর ব্যাপী সেই প্রদর্শনী তথা বিক্রয়কেন্দ্রে উপচেপড়া ভিড় ছিল বাংলাদেশি স্টলগুলোতে।'

এই মেলায় ঢাকা-সোনারগাঁওয়ের জামদানি, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের তাঁত, জামালপুরের নকশীকাঁথা – বিভিন্ন জেলা থেকে এই ধরনের শাড়ি নিয়ে এসেছিলেন বিক্রেতারা। 

বাংলাদেশের জয়িতা ফাউন্ডেশনের ম্যানেজার বলেন, নকশীকাঁথা বা জামদানি যে দিল্লিতে এতটা হইচই ফেলবে তা তিনি ভাবতেই পারেননি। 

দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা সাগরিকা চ্যাটার্জি টিভিতে প্রধানমন্ত্রী হাসিনার জামদানি দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে মেলার শেষ দিনে তিনি এক্সিম বাজারের চলে এসেছেন বাংলাদেশি স্টল থেকে জামদানি কিনতে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরনে ওই অসাধারণ শাড়িটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চলেই এলাম।’


একাত্তর/এআর

ডিপ্লোম্যাটিক ইয়ুথ কাউন্সিল মডেল ইউনাইটেড নেশনস (ডিওয়াইসিএমইউএন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক শাসনের একটি উচ্চ-পর্যায়ের সিমুলেশনকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। 
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা বন্ধের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের দুই বাংলার লালন মেলায়। 
ভারতীয় এক মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর