বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের প্রভাব দুই বাংলার লালন মেলায়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম

বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা বন্ধের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের দুই বাংলার লালন মেলায়। 

রাজ্যটির উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর পাড়ে ১১তম লালন মেলা শুরু হলেও সেখানে অনুপস্থিত বাংলাদেশের লালন অনুসারী ও বাউলরা। বিভিন্ন ঘটনার কারণে বাংলাদেশ থেকে লালন সুফি গানের শিল্পীরা এবার মেলায় অংশ নিতে পারেনি।  

বাংলাদেশের লালনদের অনুপস্থিতিতে বিষাদের সুর সুন্দরবনবাসী থেকে শুরু করে রাজ্যের কৃষিমন্ত্রীর গলায়। তারা বলছেন, দুই বাংলার সংস্কৃতি কৃষ্টি-কালচার বাংলা আউল বাউল ও সুফি গানের মধ্যে কোনো একটা মিল খোঁজার চেষ্টা করতাম এই মেলায়।  

রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না বলেন, ওপার বাংলার বাউল শিল্পী না আসায় কোনো একটা আক্ষেপ তো লাগে, আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। 

তিনি আরও বলেন, বিদ্যাধরী নদীর পাড়ে সাতদিন ধরে চলা এই মেলা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ওপার বাংলার শিল্পীদের গলায় লালন ফকিরের গান শুনতে। সেখানে দাঁড়িয়ে এবারের মেলায় যেন কেমন একটা মনে হচ্ছে মেলা প্রেমীদের কাছে। তাই সব মিলিয়ে সবারই আশা দুই বাংলার সমস্যার সমাধান দ্রুত সমাধানে আসুক এবং দুই বাংলার সংস্কৃতি আবার যেন শুনতে পায় দুই বাংলার সংগীত প্রেমীরা।

আরবিএস
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
ভারতীয় এক মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’। 
বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের শাড়িকে নিজেদের ঐতিহ্য বলে দাবি করেছে ভারত। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। তবে এমন দাবির পর ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি। 
ভারতীয় চোরাই চিনির কারবার করে রাতারাতি কোটিপতি হচ্ছেন সিলেট সীমান্তের চোরাকারবারিরা। তাদের দেখে ধনী হওয়ার লোভে চোরাচালানে জড়াচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এনিয়ে কেউ মুখ খুললে তার ওপর নেমে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর