যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নিরব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

পথচারী উদ্ধারকারী বাবুল জানিয়েছেন, যাত্রাবাড়ী থানাধীন কাজলা ভাংগা প্রেসের পূর্ব পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল নিরব।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ভিকটিমের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে। বর্তমানে কাজলা এলাকায় থাকতেন বলে জানতে পেরেছেন উদ্ধারকারী মো. বাবুল। তিনি বলেন, নিরব পেশায় দিনমজুর ছিলেন। তিনি জানান, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর