এখনও শঙ্কামুক্ত নন কৌতুক অভিনেতা রনি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। রনির শ্বাসনালী ও মুখের কিছু অংশসহ ২৫ শতাংশ পুড়েছে। 

চিকিৎসকরা বলছেন, ৭২ ঘণ্টা পরই বলা যাবে আবু হেনা ঝুঁকিমুক্ত কী না। এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় হঠাৎ করেই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে গুরুতর আহত রনি ও এক জন পুলিশ সদস্যকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় প্রথমে রাখা হয় আইসিইউতে। চিকিৎসকরা জানান, তার শ্বাসনালী ও মুখমণ্ডল পুড়ে গেছে। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এইচ এম আইয়ুব হোসেন বলেছেন, ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রনি শংকামুক্ত কী না, তা বলা যাবে না। 

রনির দগ্ধ হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীরা। তার সুস্থতা কামনা করে ভক্তরা সামাজিক মাধ্যমে নানা ধরনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। 

এদিকে, এত বড় একটি অনুষ্ঠান চলাকালে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো সেটি তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের শরীরে ১৯ শতাংশ পুড়লেও তিনি শংকামুক্ত বলে জানান চিকিৎসকরা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব ‘অটোমেক টু পয়েন্ট জিরো’।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর