প্রবারণা পূর্ণিমায় কেনো উড়ানো হয় ফানুস?

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৫:৩৭ পিএম

প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধধর্মের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব। নানা রকম ধর্মীয় ও সামাজিক আচারে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষরা। 

প্রবারণা পূর্ণিমার সব ধরনের আচার সাধারণের বোধগম্য না হলেও রাতের আকাশে একের পর এক দৃষ্টিনন্দন উজ্জ্বল ফানুস সবার নজর কাড়ে। হালে এই ফানুস উৎসবে যোগ দেয় সবাই।

সন্ধ্যা নামা পর কাগজের তৈরি ফানুসের নিচে যখন আগুন জ্বালিয়ে আকাশের দিকে উড়ে যেতে থাকে একের পর এক ফানুস তখন তৈরি হয় রোমাঞ্চকর এক অনুভূতি। 

কিন্তু কেন প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো হয়- এমন প্রশ্নের পেছনে রয়েছে বৌদ্ধ ধর্মের সূচনা লগ্নের ইতিহাস। ফানুস উড়িয়ে আসলে শ্রদ্ধা জানানো হয় গৌতম বুদ্ধকে। 

বলা হয়ে থাকে, রাজকুমার সিদ্ধার্থ (পরবর্তীতে গৌতম বুদ্ধ) দুঃখমুক্তি লাভের দৃঢ় সংকল্পে রাজ্য, রাজত্ব, ভোগবিলাস, ধনকুম্ভ সব কিছু ত্যাগ করেছিলেন শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে।

যখন তিনি আনোমা নদীর তীরে পৌঁছালেন তখন সেখানে তিনি রাজ পোশাক সারথি ছান্দককে বুঝিয়ে দিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন। 

তিনি ভাবলেন- আমি এখন সন্ন্যাসী, রাজকীয় বাহারি চুলও আর প্রয়োজন নেই। তিনি তরবারি দিয়ে চুলের গোছা কেটে নিলেন।

কথিত আছে যে, এই চুল তিনি কেটে আকাশে উড়িয়ে দেন। উড়ে যাওয়া সেই চুল আর মাটি স্পর্শ করেনি। আরও বিশ্বাস করা হয়ে থাকে এই চুল স্বর্গে চলে যায়। 

আর তা স্বর্গে চুলামনি চৈতে সংরক্ষিত আছে। সেই পবিত্র চুল স্বর্গ মর্ত সবখানে পূজনীয়। আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত এই চুল প্রদীপ জেলে স্বর্গে সম্মান জানানো হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত

বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রবারণা পূর্ণিমা তিথিতে সেই শ্রদ্ধা জ্ঞাপনে আকাশ প্রদীপ তথা ফানুস বাতি নিবেদন করেন। এ কারণে বৌদ্ধ ধর্মে ফানুস একটি পবিত্র পর্ব। 

আষাঢ়ী পূর্ণিমায় ফানুস উড়ানোর কথা থাকলেও বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ফানুস উড়ানোর জন্য আবহাওয়া অনুকূলে থাকে না। তাই উড়ানো হয় আশ্বিনী পূর্ণিমার দিনে।


একাত্তর/এসজে

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর