শুধু এডিস মশাই না চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম

কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। 

সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ বেশি, উপসর্গ কেমন তা জানা প্রয়োজন। অথচ এ নিয়ে খুব বেশি গবেষণা নেই দেশে। তবে সায়েন্স ল্যাব ও ঢাকা মেডিক্যাল ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ শুরু করেছে। 

ডেঙ্গুজ্বরকে একসময় বলা হতো ব্রেকবোন ফিভার, কারণ এ রোগ হলে তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যাথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে আবার শরীর ব্যাথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছেন রোগী। অনেক সময় ডেঙ্গু টেস্টে নেগেটিভ এলেও রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে। 

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ২,১৬৮ জন

চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু রোগীদের মধ্যে নতুন নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে। ডেঙ্গু টেস্টের জন্য যে রিয়েজেন্ট ব্যবহার হয় তাই বা নতুন ভ্যারিয়েন্টের ওপর কতটুকু কার্যকর, এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে ঢাকা মেডিকেলের ভাইরোলজি বিভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু বলেন, গত কয়েক বছর ধরে ডেঙ্গুর রোগীদের পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে উপসর্গের সাথে রোগের উপস্থিতি মিলছে না। রোগী দেখা যাচ্ছে ডেঙ্গু পজেটিভ কিন্তু উপসর্গ নেই অন্যদিকে অনেকের ডেঙ্গুর মত উপসর্গ দেখা গেলেও টেস্ট করলে রেজাল্ট পজিটিভ হচ্ছে না। আমরা এখন পুরো বিষয়টি বোঝার জন্য জেনম সিকয়েন্সিং করবো।

করোনার সময়টাতে বাংলাদেশে সারস ভাইরাসের সবচেয়ে বেশী জিনোম সিকোয়েন্সিং করেছিলো বিসিএসআইর বা সাইন্স ল্যাব। তারাও কাজ করছে ডেন ভাইরাস নিয়ে। এবার ডেন টু, ত্রি এবং ফোর এর প্রকোপই বেশি দেখছেন তারা।

গবেষকরা বলছেন, ডেন ভাইরাসের জিনোমগুলোর মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ অমিল থাকে যায় ফলে একই ছাঁচে ফেলে এই রোগের ভ্যাকসিন প্রস্তুত করাটাও কঠিন। তবে ডেঙ্গু ভাইরাস যেনো সহজে সনাক্ত করা যায় সেজন্য কাজ করবে এই গবেষণা প্রতিষ্ঠান। 


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। বছরের চার মাস বাকি থাকতেই বিভিন্ন সময়ে দেশে এক লাখ দুই হাজার ৯১ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এর আগে ২০১৯ সালে আক্রান্ত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর