এডিস মশার সঙ্গে চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:৪৫ পিএম

ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে রোগী। অনেক সময় ডেঙ্গু টেস্টে নেগেটিভ এলেও রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, শুধু এডিস মশা নয়, চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। পাল্টাচ্ছে ডেঙ্গু জ্বরের উপসর্গও। 

তাদের মতে, সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য জানা প্রয়োজন- দেশে কোনো ভ্যারিয়েন্ট বা ধরণের প্রকোপ বেশি, উপসর্গই বা কেমন হতে পারে।

image


এদিকে ডেঙ্গু নিয়ে দেশে খুব বেশি গবেষণা না থাকলেও বিসিএসআইআর বা সাইন্স ল্যাব এবং ঢাকা মেডিক্যাল কলেজ ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ শুরু করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু বলেন, ডেঙ্গু রোগীদের মধ্যে নতুন নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে। ডেঙ্গু টেস্টের জন্য যে রিয়েজেন্ট ব্যবহার হয় তা নতুন ভ্যারিয়েন্টের ওপর কতটুকু কার্যকর, এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা চলছে। 

বিসিএসআইর চেয়ারম্যান ড. মোহাম্মদ আফতাব আলী শেখ বলেন, করোনার বাড়বাড়ন্ত সময়ে বাংলাদেশে সার্স ভাইরাসের সবচেয়ে বেশি জিনোম সিকোয়েন্সিং করেছিলো বিসিএসআইর বা সাইন্স ল্যাব। এখন ডেন ভাইরাস নিয়ে কাজ চলছে। এবার ডেন টু, থ্রি এবং ফোর এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। 

image


গবেষকরা বলছেন, ডেন ভাইরাসের জিনোমগুলোর মধ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ অমিল থাকে যায়। ফলে একই ছাঁচে ফেলে এই রোগের ভ্যাকসিন প্রস্তুত করা কঠিন। তবে ডেঙ্গু ভাইরাস যেন সহজে শনাক্ত করা যায় সেজন্য গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করবে। 

এদিকে দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরটি জানায়, বছরের চার মাস বাকি থাকতেই বিভিন্ন সময়ে দেশে এক লাখ দুই হাজার ৯১ জনের ডেঙ্গু ধরা পড়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৮৫ জন।

এর আগে ২০১৯ সালে আক্রান্ত হয়েছিলেন সর্বোচ্চ এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।


একাত্তর/এসি

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। বছরের চার মাস বাকি থাকতেই বিভিন্ন সময়ে দেশে এক লাখ দুই হাজার ৯১ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এর আগে ২০১৯ সালে আক্রান্ত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর