রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৯:১৬ পিএম

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

সোহেল রানার পক্ষের আইনজীবী কামরুল ইসলাম বলেন, হত্যা মামলায় সোহেল রানাকে নিয়মিত জামিন দিয়েছে হাইকোর্ট। সব মামলায় তিনি জামিনে আছেন। এখন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়ে এ জামিন আদেশে স্থগিতাদেশ না নিলে তার মুক্তিতে বাধা নেই। 

রাষ্ট্রপক্ষে শুনানিকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহিউদ্দিন দেওয়ান বলেন, ‘জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাবে।

মামলাটি বর্তমানে অধস্তন আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে উল্লেখ করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি বিমল সমাদ্দার জানান। এ মামলার সাক্ষীর সংখ্যা পাঁচ শতাধিক। মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্যে ৪১ জনের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়েছে গত এক বছরে। 

ঘটনার ১০ বছরেও মামলাটি শেষ না করতে পারার কারণে জামিন হয়ে গেলো কিনা— এমন প্রশ্নে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, জামিনের বিষয়টি তার জানা নেই। তবে বারবার বলা হয়, মামলার দীর্ঘসূত্রিতার কথা। কিন্তু কেন মামলাটি ঝুলে গেলো সেটা নিয়ে কেউ কথা বলে না।

পিপি বিমল সমাদ্দার আরও বলেন, মামলায় অভিযোগ গঠনের আদেশকে চ্যালেঞ্জ করে কয়েকজন আসামি উচ্চ আদালতে আবেদন করেন। এর মধ্যে ছয় জনের পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ আসে। এখনও দুই জনের স্থগিতাদেশ বহাল আছে। ফলে বিচারিক আদালতের ইচ্ছে থাকা সত্ত্বেও উচ্চ আদালতের এ আদেশের কারণে কার্যক্রম শুরু হয়নি। পরে গত বছর সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের স্থগিতাদেশ নেই তাদের মামলা চালিয়ে নেওয়ার।

আরও পড়ুন: সুলতানার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার ১৩৬ জন নিহত হন। এ ঘটনার পাঁচদিন পর ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/জো

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর