ঢাবি এলাকা থেকে অজ্ঞাত রিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ পিএম

রাজধানীর শাহবাগ থানাধীন অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে এক অজ্ঞাত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পরনে ছিল চেক হাফ শার্ট ও চেক লুঙ্গি। তবে তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: বেলায়েত হোসেন। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে পরীক্ষানিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অপশক্তির বিরুদ্ধে লড়াই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবারের বৈশাখ প্রেরণাদায়ী: প্রধানমন্ত্রী

এসআই আরও বলেন, স্ট্রোক করে বা অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা বলা যাবে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, লোকটি রিকশা চালাতো বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর