বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ পাঠ্যসূচিতে রাখতে রুল

আপডেট : ০২ মে ২০২৩, ০৬:১৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী ভাষণগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টারের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেছে।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে বঙ্গবন্ধুর এসব ভাষণ-বক্তৃতা (অডিও-ভিডিওসহ) এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাজউকের আইনজীবী ইমাম হাছান।

আদালত পরবর্তী আদেশের জন্য চার জুন দিন ঠিক রেখেছেন।

আরও পড়ুন: পদ্মা সেতু ইস্যুতে ভুল বুঝতে পেরেছে বিশ্বব্যাংক: তথ্যমন্ত্রী

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, দুদক দুর্নীতির অভিযোগ অনুসন্ধান-তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তারা যাতে বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী ভাষণ-বক্তৃতার চেতনা মাথায় রেখে অনুসন্ধান-তদন্ত করেন, সেটি সংস্থাটির চেয়ারম্যানকে নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট।


একাত্তর/আরএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর