বনানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৩, ০২:৫৭ পিএম

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কে কাজ করার সময় ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরের দিকে এ ঘটনার পর দুপুর সোয়া একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত নুরুল আমিন (৪০) ময়মনসিংহ সদর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন সড়কে শ্রমিক হিসাবে কাজ করতেন।

নিহতের ভাগনে জাকির হোসেন সহকর্মীদের বরাত দিয়ে জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্রিজের নিচের সড়কে যান চলাচল বন্ধ করার সময়ে একটি ট্রাক নুরুল আমিনকে ধাক্কা দেয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হসপিটাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া একটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

আরও পড়ুন: চনপাড়া বস্তিতে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

ভাগনে জাকির হোসেন আরও জানান, নিহত নুরুল আমিন কাজের সুবাদে ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন। তার স্ত্রী ঝর্ণা দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর