বাঁচানো গেল না উড়াল সেতুর রড পড়ে আহত শিশুকে

আপডেট : ২৯ মে ২০২৩, ০২:১৩ পিএম

বাঁচানো গেল না মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে রড পড়ে গুরুতর জখম হওয়া শিশুটিকে। সোমবার দুপুর পৌঁনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালীতে ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকোর সামনে ফ্লাইওভারের ওপর থেকে মাথার ওপর রড পড়ে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী শিশুটি। কথা বলতে পারায় ওই শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, উড়াল সেতুর কাজ করার সময় উপর থেকে রড পড়ে নিচে থাকা শিশুটির (ছেলে) মাথার পিছন দিক ভেদ করে সামনে দিয়ে বের হয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। 

‘আব্দুল কাদের ইমন নামে এক পথচারী শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলেটি জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।’   


একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর