মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৯:৩৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার অভিযোগ তুলে মামলার আবেদন করা হয়েছে। আবেদনে তাকে আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে তলব করারও নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল এই অভিযোগ দায়ের করেছেন। 

মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ, গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি ‘....একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এমন বক্তব্য রাখেন। পরে এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয় এবং তা ২৪ মে আপিল বিভাগের নজরে আনেন এম আমীর-উল ইসলাম।  

আরও পড়ুন: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান

শাহ আহমদ বাদল সাংবাদিকদের বলেন, তাপস যে বক্তব্য দিয়েছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আপিল বিভাগের নজরে আনা হয়েছিল। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর