আধুনিক ফ্যাশন ও স্থাপত্যশৈলীর মেলবন্ধনে সারা’র ঈদ আয়োজন

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:২৩ পিএম

ঈদ আনন্দের বেশ অনেকটা জুড়েই থাকে বাহারি ডিজাইনের নতুন পোশাক। আর ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো 'সারা লাইফস্টাইল' নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। বরাবরের মতো এবারও ঈদ উল আজহা উপলক্ষে সকল বয়সীদের জন্য থাকছে ‘সারা’র ঈদ সংগ্রহ। 

সারা'র এবারের ঈদ আয়োজনে সকল পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরণের ট্র্যাডিশনাল কারুকার্য।

প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে সারা’র পোশাকের কাটিং ও প্যাটার্নে থাকে বৈচিত্র্য। এবার উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে এসকল পোশাকের কাপড়ে রাখা হয়েছে কটন, সিনথেটিক, সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। পাশাপাশি থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। এছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।

image

‘সারা লাইফস্টাইল’ এই বছরের ঈদ উল আজহা কালেকশনে ছেলেদের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। সারা’র এবারের আয়োজনে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, থ্রি পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি এবং ডেনিম এর কালেকশন।

সারা’র ঈদ আয়োজনে শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য সারা'র এবারের আয়োজনে  থাকছে পাঞ্জাবী, কাতুয়া, ফতুয়া, টি শার্ট, লং ও শর্ট স্লীভ শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। আর মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক সেট, থ্রি পিস, এথনিক কুর্তি, সারারা, লেহেঙ্গা ইত্যাদি। 

image

এছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবী ও পলো শার্টের মিনিমি। প্রতিবারের মতো সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সকলের জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

বরাবরের মতোই সারা’র ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। মাত্র ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে এবছরের ঈদ উল আজহা কালেকশনের এসব পোশাক পাবেন ক্রেতারা।

উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট। ‘সারা’র নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারা'র দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে সারা'র একাদশতম আউটলেট। এছাড়া সিলেটে শীঘ্রই শুরু হচ্ছে ‘সারা’র আরও একটি আউটলেট। 

image

আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।


একাত্তর/এআর

দেশের অন্যতম ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ী কেডিএ মসজিদের বিপরীত পাশে মজিদ সরণিতে এই...
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
সাশ্রয়ী মূল্যে সেরা মান, টেকসই আরামদায়ক ফ্যাশন– এই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে শীতকালীন পোশাকের বাজারে শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘সারা’। বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে এই ব্র্যান্ডটি এখন...
এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর