সারা লাইফস্টাইলে ফ্ল্যাট ৫০% ছাড়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে সারা লাইফস্টাইলের সব ধরনের পণ্যে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই অফার প্রযোজ্য সারা’র সাব ব্র্যান্ড DHEU তেও, যা পশ্চিমা ধাঁচের পোশাকে তরুণদের কাছে ইতোমধ্যেই জনপ্রিয়।

এই অফারের আওতায় ক্রেতারা সারা লাইফস্টাইলের পুরুষ, নারী ও শিশুদের পোশাক ও ফ্যাশন পণ্য অর্ধেক মূল্যে কেনার সুযোগ পাবেন। নারীদের জন্য রয়েছে শাড়ি, থ্রি পিস, কামিজ, কুর্তি, টপস, টিউনিক, প্যান্ট, স্কার্টসহ বিভিন্ন ফ্যাশনেবল পোশাক। পুরুষদের জন্য থাকছে পোলো শার্ট, ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি। শিশুদের জন্য রয়েছে ছেলে ও মেয়েদের পোশাক ও ফ্যাশনেবল ড্রেস।

এই বিশেষ অফার শুধুমাত্র সারা লাইফস্টাইলের নিজস্ব আউটলেটগুলোতে পাওয়া যাবে। অনলাইন বা তৃতীয় পক্ষের বিক্রয়কেন্দ্রে এই অফার প্রযোজ্য নয়।

সারা লাইফস্টাইল’র পরিচালক শরীফুন রেবা বলেন, গ্রাহকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবসময়ই মানসম্মত ও আধুনিক ফ্যাশনকে প্রতিযোগীদের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যে উপস্থাপন করি। এই বিশেষ ছাড় আমাদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সন্তুষ্টি এনে দেবে এবং তাদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে।

গ্রাহকরা নিকটস্থ সারা লাইফস্টাইল আউটলেটে গিয়ে এই বিশেষ অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন। 

বিস্তারিত জানতে সারা’র ওয়েবসাইট https://www.saralifestyle.com, অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/saralifestyle.bd, ইনস্টাগ্রাম https://www.instagram.com/saralifestyle.bd, DHEU’র ফেসবুক পেজ https://www.facebook.com/dheumywave এবং ইনস্টাগ্রাম  https://www.instagram.com/dheumywave ভিজিট করতে পারবেন।

আরবিএস
প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই) এক্সপো ২০২৬’ এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার।
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
সাশ্রয়ী মূল্যে সেরা মান, টেকসই আরামদায়ক ফ্যাশন– এই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে শীতকালীন পোশাকের বাজারে শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘সারা’। বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে এই ব্র্যান্ডটি এখন...
এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর