শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে তরুণের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২২ জুন ২০২৩, ০৫:৫৩ পিএম

রাজধানীর গেণ্ডারিয়ায় দুই বছরের শিশু আয়েশাকে ধর্ষণচেষ্টার পর তিনতলার বারান্দা থেকে ফেলে দিয়ে হত্যা মামলার একমাত্র আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সালাহউদ্দিন জানান, রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি নাহিদকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, দীননাথ সেন রোডে একটি চারতলা বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকতো শিশু আয়েশা মনি। ২০১৯ সালের ৫ জানুয়ারি বাসায় গ্যাস সংযোগ না থাকায় বিকালে আয়েশার মা পাশের বাসায় রান্না করতে যান। তখন আয়েশা রুমেই ছিল। আয়েশার মা রুমে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েন। 

বিবরণীতে উল্লেখ, সন্ধ্যার পর আশপাশের মানুষের চিৎকার শুনে ছুটে যান বাসার পাশের গলিতে। সেখানে গিয়ে দেখেন ময়লার ট্রলির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মেয়ে। দ্রুত আয়েশাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৭ জানুয়ারি শিশুটির বাবা মো. ইদ্রিস বাদি হয়ে গেণ্ডারিয়া থানায় নাহিদকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এরপর নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই কারাগারে আটক রয়েছে নাহিদ।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১১ অক্টোবর নাহিদকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান। চার্জশিটে বলা হয়, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে আয়েশাকে পরিকল্পিতভাবে তিনতলার বারান্দা থেকে ফেলে হত্যা করে নাহিদ।

২০২১ সালের ২৭ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দেন। আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দেন ছয়জন।

আরও পড়ুন: ৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের সময়

রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদি শিশুটির বাবা মো. ইদ্রিস জানান, তার ছোট মেয়েটিকে তিনতলা থেকে ফেলে হত্যার সাজা হয়েছে আমৃত্যু কারাদণ্ড। তারা হত্যাকারীর ফাঁসি চান। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর