ইয়াবা বিক্রি করতে এসে ইকো রিসোর্টের মালিকসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম

কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক কাজী জাফর ছাদেক রাজুসহ (৩৮) পাঁচ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা ইয়াবা সরবরাহ করতে ঢাকায় এসেছিলেন বলে জানা যায়।

বাকি আটকেরা হলেন- মো. আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬), সাদি রহমান(২৬)। অভিযানে তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২টি ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ উপ অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে বুধবার  দুপুর পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়।  কাজী জাফর সাদেক রাজু কক্সবাজারভিত্তিক মাদক চোরাচালানের অন্যতম হোতা। তাকে তল্লাশি করে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।

ডিএনসির এ কর্মকর্তা বলেন, মঙ্গলবার ভোরে ১১২টি ইয়াবাসহ আহম্মেদ সাবাব ও সাদি রহমান নামে দুইজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী তাহরিম ইসলাম রবিন নামে একজনকে গুলশান এলাকা থেকে ২০০টি ইয়াবাসহ আটক করা হয়।  

তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজার ভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে মো. আরাফাত আবেদীন নামে একজনকে ২ হাজার ৫০০ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা থেকে মাদক চোরাচালান চক্রের হোতা কাজী জাফর ছাদেক রাজুকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।

ডিএনসির ওই কর্মকর্তা বলেন, কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক কারবারি। তার নামে কক্সবাজার থানায় ২টি মামলা আছে। তিনি কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক। দীর্ঘদিন ধরে নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করত।  

আটকদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামল করা হয়েছে।

একাত্তর/এআর

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর