রাইড শেয়ারের আড়ালে ইয়াবার হোম ডেলিভারি, গ্রেপ্তার দুই

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:০৩ পিএম

রাজধানীতে রাইড শেয়ারের আড়ালে ইয়াবা সরবরাহকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোপলিটন (দক্ষিণ) কার্যালয়। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

শুক্রবার রাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে এবং তুরাগ থানার বাউনিয়া এলাকা দুই জনকে গ্রেপ্তার ও ইয়াব উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. আহসান হাবীব হাসান (৪৮) ও মো. তোফাজ্জল হোসেন (২৮)। আহসান কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের সদস্য। আর মো. তোফাজ্জল হোসেন বাইক রাইডার ও রাজধানীতে ইয়াবার হোম ডেলিভারিম্যান।

শনিবার  রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসি দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, গোপন খবরে শুক্রবাররাতে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে আট হাজার পিস ইয়াবাসহ মো. আহসান হাবীব হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাউনিয়া এলাকা থেকে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ পারসেল সরবরাহকারী মো. তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, হাসান পেশাদার মাদক পাচারকারী। কক্সবাজার থেকে প্রতি মাসে ছয়-সাতটি চালানে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করেন। তিনি সড়ক, রেল এবং আকাশ পথে ইয়াবা পাচার করে ঢাকায় পৌঁছে দিতে। তিনি কক্সবাজারের বাজারঘাটা এলাকার মাদক কারবারি ঠান্ডা মিয়ার সিন্ডিকেটের সক্রিয় সদস্য। আর তোফাজ্জল হোসেন একজন বাইক রাইডার। তিনি রাইড শেয়ারের ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবার হোম ডেলিভারি দিতেন।

তাদের বিরুদ্ধে খিলগাঁও ও তুরাগ থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর