প্রশ্ন ফাঁসে বুয়েট শিক্ষকসহ ১৬ জনের বিচার শুরু

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:২৬ পিএম

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েটের অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর, দুই ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম চৌধুরী এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করেন আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন- পরীক্ষার্থী রাইসুল ইসলাম ওরফে স্বপন, জনতা ব্যাংকের কর্মকর্তা শামসুল হক ওরফে শ্যামল ও আবদুল্লাহ আল জাবের, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান মুক্তারুজ্জামান ওরফে রয়েল, পিয়ন দেলোয়ার হোসেন, কর্মী রবিউল আউয়াল, পারভেজ মিয়া, মিজানুর রহমান মিজান, মোবিন উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, পরীক্ষার্থী রাশেদ আহমেদ ওরফে বাবলু, জাহাঙ্গীর আলম জাহিদ, রবিউল ইসলাম ওরফে রবি এবং রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম ওরফে মিলন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ২০২১ সালের ছয় নভেম্বর রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রাথমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তে নামে।

আরও পড়ুন: নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ গ্রেপ্তার তিন

মামলার পর গত বছরের নভেম্বরে ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ। তবে মামলার অভিযোগপত্র থেকে বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জন ধরের নাম কেন এবং কীভাবে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে গত ২৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন আদালত।

এরপর গত ২৯ জানুয়ারি বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জনসহ ১৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ।


একাত্তর/এসি

গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর