সিঙ্গার বাংলাদেশ ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৪ পিএম

গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সিঙ্গার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান গবেষণা ও উন্নয়ন প্রকল্প, জ্ঞান বিনিময়মূলক কর্মশালা, ইন্টার্নশিপ প্রোগ্রাম, চাকরির বিজ্ঞপ্তি ও রেফারেল এবং ক্যারিয়ার মেলা আয়োজন ও অংশগ্রহণে একসঙ্গে কাজ করবে।

বুয়েট উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম বদরুজ্জামান, উপ-উপাচার্য এ হাসিব চৌধুরী এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, মানবসম্পদ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং ফ্যাক্টরি ডিরেক্টর হাকান অলতিনিসিক। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

এই সমঝোতা স্মারক শিল্প ও শিক্ষার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশীদারিত্বের এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েটের অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর, দুই ব্যাংক কর্মকর্তাসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকার চিফ মেট্রোপলিট...
পারটেক্স স্টার গ্রুপ সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক...
রাজধানীর বুয়েটের শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ধারণা করছে, ওই নারীর বয়স ৩৩ থেকে ৩৫ এর আশপাশে। তবে তার পরিচয় নিশ্চিত...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো....
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর