বিচারপতিদের ‘মাই লর্ড’ না বলে ‘স্যার’ সম্বোধনের নির্দেশ

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের বিচারপতিদের 'মাই লর্ড' বা 'লর্ডশিপ' সম্বোধনের স্থলে 'ইওর অনার' অথবা 'স্যার' সম্বোধন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন নির্দেশ প্রদান করেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। 

একইসঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে কোর্ট কক্ষের বাইরে এই নোটিশ টানাতে নির্দেশ দিয়েছেন তিনি। 

দুপুর থেকেই ওই বেঞ্চের দরজায় বিচারপতিদের মাইলর্ড সম্মোধন না করতে বিশেষ বিজ্ঞপ্তি (বিজয়-৭১ ভবনের কোর্ট নম্বর-১৭) সাটিয়ে দেওয়া হয়।

ওই বেঞ্চের বেঞ্চ অফিসার মনির হোসেন এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নির্দেশ শুধু মাত্র আমাদের এই বেঞ্চের জন্য প্রযোজ্য, অন্য কোন বেঞ্চের জন্য নয়।

বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে, অত্র বেঞ্চে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের 'মাই লর্ড' এর স্থলে 'ইউর অনার' অথবা 'স্যার' সম্মোধন করার নির্দেশ প্রদান করা হইল।


একাত্তর/এআর

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর