২১ আগস্ট: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রস্তুত

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:০৬ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিচারিক আদালতে দেয়া ১৯ জনের মৃত্যুদণ্ডের রায়ের ওপর হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রস্তুত রয়েছে। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানিয়েছেন, এ বছরের মধ্যেই শুনানি শেষ হবে। 

image


২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 

image


অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড পাওয়াদের রায় কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। পাশাপাশি আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। এরি মধ্যে ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার ডেথ রেফারেন্স প্রস্তুত হয়েছে। 

image


আইনমন্ত্রী আনিসুল হক জানান, সাজা পাওয়াদের মধ্যে তারেক রহমানসহ ১৬ জন এখনও পলাতক। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, সাজা পাওয়াদের মধ্যে মুফতি হান্নান ও আলী আহসান মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। হারিস চৌধুরীও পলাতক অবস্থায় মারা গেছেন। 

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে লাগাতার গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন বহু মানুষ। সেদিন কোনোরকমে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

গ্রেনেড হামলার পর সেদিনই টেলিফোনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আমার কর্মীরা জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। গ্রেনেড যখন বিস্ফোরিত হচ্ছিলো, তখন নেতা-কর্মীরা আমাকে ঘিরে রেখেছিলো। তাদের অনেকেই আহত হয়েছেন। এখনও আমার কাপড়ে তাদের রক্ত লেগে আছে’। 


একাত্তর/এসি


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর