রিমার্ক এইচবি লিমিটেডের সঙ্গে পরীমনির চুক্তি সই

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

হোমকেয়ার ব্র্যান্ড সানবিট এবং কসমেটিকস ব্র্যান্ড শপ হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমনি। 

রোববার ঢাকার রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।  

পরীমনির সঙ্গে নিজ নিজ ব্র্যান্ডের পক্ষে চুক্তি সই করেন সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মো. মোমিনুল হক এবং হারল্যান স্টোরের হেড অফ সেলস আব্দুল আলীম শিমুল।

এসময় পরীমনি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি রিমার্কের পণ্যগুলো আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই এই পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে। 

চুক্তি সই অনুষ্ঠানে সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মোমিনুল হক বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে কসমেটিক্স, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ারের পণ্য। ইতিমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ইন্ডাস্ট্রি। ফলে বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় উন্নতমানের এসব পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব। 

রিমার্কের উৎপাদিত সানবিট ডিশওয়াশ লিকুইড এবং বার দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। “জিঞ্জার পাওয়ার” এবং “লেমন ফোর্স” লিকুইড ডিশওয়াশ পাওয়া যাচ্ছে ৫00 মি.লি. পাম্প প্যাকে। বাংলাদেশে একমাত্র সানবিটেই আছে ইজি পাম্প ডিস্পেন্সিং সিস্টেম। অতি শীঘ্রই বাজারে দুটি রেঞ্জেরই অত্যাধুনিক প্যাকেজিংয়ের ম্যাজিক স্কুইজ ও স্পাউট প্যাক পাওয়া যাবে। সানবিট প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনে বিশ্বাসী। ম্যাজিক স্কুইজের প্রবর্তন লিকুইড ডিস্পেন্সিং এক্সপেরিয়েন্সে সাশ্রয় এবং সাচ্ছন্দের এক নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে  দেশ জুড়ে হারল্যান স্টোরের আছে ৩০ টি আউটলেট। মূলত সারা দেশের সব ধরনের কনজ্যুমার এর কাছে অথেনটিক প্রোডাক্টগুলো সহজলভ্য করতেই বিভিন্ন স্থানে পয়েন্ট ও শোরুম খোলা হচ্ছে। আগামী ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে কমপক্ষে এক হাজার শোরুম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে হারল্যান স্টোর।

এর আগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সানবিট ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছেন। এই দুইজন শিল্পীকে শিগগিরই একসাথে দেখা যাবে সানবিটের নতুন বিজ্ঞাপনে। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং নুসরাত ফারিয়া এর আগে যুক্ত হয়েছেন হারল্যান ব্র্যান্ড এবং ব্লেইজ ও স্কিনের সাথে। হারল্যান স্টোরের সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

একাত্তর/এসি
চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো।বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের...
বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন আলোচিত নায়িকা পরীমণি।বৃহস্পতিবার (১২ মে) সোয়া ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা...
চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে করা চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (১ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।সোমবার (২৮ ফেব্রুয়ারি)...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর