পরীমনির মাদক মামলা বাতিলের শুনানি শেষ, আদেশ আজ

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:০২ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বাতিল চেয়ে করা চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (১ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও আইনজীবী মো. শাহীনুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

আরও পড়ুন: মুম্বাই কাঁপাচ্ছে গাঙ্গুবাই, সিনেমা হলগুলোতে ভিড়

এর আগে, ৩০ জানুয়ারি মাদক মামলায় অভিযোগ গঠনের আদেশ এবং মামলা বাতিল চেয়ে আবেদন করেন পরীমনি।

তারও আগে পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানার মামলায় ৫ জানুয়ারি চার্জ গঠন সম্পন্ন হয়। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার বড় খালু কবীর হাওলাদার। আসামিদের সবাই জামিনে আছেন।

২০২১ সালের ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। ১২ অক্টোবর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ১৫ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরীমনি।


একাত্তর/এআর

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর