‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস ‘লেনিন’র প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক নূরুল কবীর, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও সাহিত্যিক মাসরুর আরেফিন, কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

সভায় কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন সূচনা বক্তব্য রাখেন। উপন্যাসটি লেখার প্রেক্ষাপট তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেন উপন্যাসের লেখক আশানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুছেলী খান।

বিশ শতকের নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন এখন বাংলাদেশে তুলনামূলক কম আলোচিত এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু পুরো বিংশ শতাব্দি জুড়ে দেশে দেশে লেনিনের প্রভাব ছিল অবিস্মরণীয়। ঐতিহাসিক এই কিংবদন্তি নায়ককে নিয়ে এবার বাংলায় উপন্যাস লিখেছেন আশানুর রহমান। ‘লেনিন’ লেখকের প্রথম উপন্যাস। 

উপন্যাসে আছে- বালক ভ্লাদিমিরের লেনিন হয়ে ওঠার গল্প যেন একদিকে রুশ ইতিহাসের আলোড়ন, অন্যদিকে উলিয়ানভ পরিবারের একটানা বিয়োগাত্মক কাহিনি। ইতিহাসের কামারশালার আগুনে আর পারিবারিক শোকগাঁথায় গড়ে ওঠে লেনিনের মন। জারের হাতে বিপ্লবী বড় ভাই সাশা-র মৃত্যু কিশোর লেনিনকে দেখিয়ে দেয় জীবনের দিশা। সেই জীবনে প্রেম আসে নাদিয়া ও ইনেসার আকর্ষণ নিয়ে। ভালবাসার আহ্বান ছিল ইয়াসনেভা ও এলিজাবেতের কাছ থেকেও। কিন্তু লেনিন যেন কাছে থেকেও দূরে, দূরে থেকেও অন্তর্গত রক্তের ভেতরে। শুধু প্রেমে নয়, বন্ধুত্বেও লেনিন যেন অধরা থেকে যায় ঘনিষ্ঠ সহযোদ্ধাদের কাছে। শ্রমিকের সঙ্গে তিনি শ্রমিক, অরণ্যে শিকারি, প্যারিসের আড্ডায় তুখোড় বুদ্ধিজীবী আর ব্রিটিশ মিউজিয়মের নির্জনতায় এক আচ্ছন্ন পাঠক। 

উপন্যাসে লেনিনের চলাচল ইউরোপের ভূগোল জুড়ে। সাইবেরিয়ার বরফজীবনের নির্বাসন থেকে সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস, ব্রাসেলস আর পুরো রাশিয়াজুড়ে ছড়ানো তাঁর কক্ষপথ। কখনো মনে হয় তিনি নিষ্ঠুর, কখনো বিষাদময় ও নিঃসঙ্গ। ইনেসাকে কবরে শুইয়ে কাঁদছেন লেনিন। এই লেনিনই তো পিটার্সবার্গের ক্ষমতা দখলের আগে ও পরে শান্ত- যেন বিপ্লবের রেলগাড়িটার বিজ্ঞ চালক। ইতিহাসের শীতল বরফে মোড়ানো লেনিনের কঠিন ব্যক্তিত্বের তলায় যে উষ্ণ জীবনস্রোত–এই উপন্যাস যেন তারই নিবিড় বয়ান।

লেখক আশানুর রহমান একসময় সক্রিয় বামপন্থী রাজনৈতিক কর্মী ছিলেন। জীবনীভিত্তিক উপন্যাস নির্মাণে লেখক ‘লেনিন’কে নিয়ে জানা-বোঝা, সংগ্রাম থেকে ইতিহাস পাঠ আর কল্পনা থেকে অনন্য এক চরিত্র হাজির করেছেন। আলোচকগণ আশা প্রকাশ করেন যে, নিঃসন্দেহে বাংলাদেশে বামপন্থী আন্দোলনের নিস্তরঙ্গ সময়ে বইটি নতুন করে লেনিনকে নিয়ে ভাববার অবকাশ সৃষ্টি করবে।

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান। বইটির বিক্রয় মূল্য ৪৫০ টাকা।

 

একাত্তর/জো
কল সেন্টার-কর্মীদের নিয়ে লেখা ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাসে আমাদের সমাজে নতুন পেশার একজন নারীর ভেতর ও বাইরের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এ নিয়ে আয়োজিত এক আলোচনায় তথ্যপ্রযুক্তি খাতের এ গল্পটিকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর