উৎসব-উচ্ছ্বাসে টাইনি টটস ও সামারফিল্ড স্কুলের সুবর্ণজয়ন্তী পালিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম

টাইনি টটস ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের গৌরবময় ৫০ বছর পার করছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। বর্তমান এবং সাবেক শিক্ষার্থী ও অতিথিদের এক মিলন মেলার মধ্য দিয়ে উদযাপিত হয় সকাল থেকে রাত পর্যন্ত এই আয়োজন।

উৎসব ঘিরে প্রায় সবার গায়েই লালচে কমলা রঙের নির্দিষ্ট পোশাক দেখা যায়। কেউ ছুটছে, কেউ ছোটাছুটি শেষে হাঁপিয়ে উঠেছে। একপাশে ছোট্ট শিশু শিক্ষার্থীরা ট্রামপোলিনে লাফালাফি করছে। অন্যদিকেও ট্রামপোলিনে ওঠার জন্য লম্বা লাইন ধরে অপেক্ষায় অনেকে। ফুল, ব্যানার, ফেস্টুন, রঙিন কাগজ আর শিক্ষার্থীদের নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে আর্মি স্টেডিয়াম। খবর বিজ্ঞপ্তির।

বেশ সকালেই মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা স্টেডিয়াম মাঠে আসে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করা হয়। এরপর মঞ্চ থেকে বেলুনের সঙ্গে বেঁধে স্কুলের সুবর্ণজয়ন্তীর ফেস্টুন ওড়ানো হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক এবং বিদ্যালয়ের অধ্যক্ষ আঞ্জুম হুসেইন।

এরপর একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের শিক্ষার্থীরা হাজারো কণ্ঠে সমবেত সংগীত পরিবেশন করে। এখানেই শেষ নয়, এরপর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা এক এক করে নানা পরিবেশনায় অংশ নেয়।

মাঠের একপাশ রংবেরঙের ছোট ছোট কাগজের টুকরায় ছেয়ে ছিল। সেগুলো বেশ আনন্দ নিয়ে পকেটে পুরছিল ছোট্ট অনেক ছোট শিক্ষার্থী।

অন্যপাশে ছিলো হরেক রকম খাবারের স্টল। সেখানেও ছিল ভিড়। শিক্ষার্থীদের জন্য ছিল খেলনা গাড়ি, ট্রেনসহ নানা রকম রাইড। ছিল ম্যাজিক শো-ও।

ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ একটি পরিবেশনাও করে সামারফিল্ডের শিক্ষার্থীরা।

১৯৭৪ সালে স্কুলটির প্রতিষ্ঠা নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ আঞ্জুম হুসেইন। বলেন, পারিবারিকভাবেই শিক্ষাকে তারা প্রাধান্য দিয়েছেন। শিক্ষা শুধু কিছু অর্জন করা নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ, যিনি সমাজে অবদান রাখবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে স্কুলের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আনিসুল হক বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান গৌরবের সঙ্গে ৫০ বছর ধরে শিক্ষা দিচ্ছে। এটা অনেক বড় ঘটনা। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীদের পরিবেশনা প্রসঙ্গে তিনি বলেন,  সংস্কৃতিচর্চার যে নিদর্শন তারা দেখিয়েছে, তা খুব ভালো লেগেছে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা পরিবেশনার পাশাপাশি শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। বিকেলে অনুষ্ঠিত হয় স্কুল নিয়ে লেজার শো, তথ্যচিত্রসহ নানা আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণায় অংশ নেন।

সন্ধ্যায় শুরু হয় কনসার্ট। এতে সংগীত পরিবেশ করেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং নেমিসিস ব্যান্ড।

একাত্তর/আরএ
দেশের শীর্ষস্থানীয় নারীভিত্তিক ম্যাগাজিন পাক্ষিক অনন্যার আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো অনন্যা সাহিত্য পুরষ্কার-১৪৩২ প্রদান অনুষ্ঠান।
দেশের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ৫৩ বছর পর প্রথমবারের মতো আয়োজন করলো আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ‘MLIS Ethos 2025’।
প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS (আইডাব্লিউএস) অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে।
ড্যান্ডিলায়নয প্রি-স্কুলের মূল লক্ষ্য শিশুদের খেলার মাধ্যমে শিক্ষা প্রদান করা। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর