৫৩ বছর পর ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

দেশের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ৫৩ বছর পর প্রথমবারের মতো আয়োজন করলো আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ‘MLIS Ethos 2025’। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২০টি স্কুলের ২২টি দল। যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো সানিডেল, আদমজী, স্কলার্সটিকা ও নটর ডেম কলেজ।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো বৈচিত্র্যময় —রাজনীতি, অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, দর্শন, ধর্ম। সরকার ব্যবস্থা থেকে শুরু করে সম্পর্ক বিষয়ক মোশনও অন্তর্ভুক্ত ছিলো।

শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণ ও বক্তৃতার মাধ্যমে এসব ইস্যুতে নিজেদের মতামত উপস্থাপন করে।

অ্যাডজুডিকেটর বা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিশেষজ্ঞরা। যার মধ্যে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিইউপি’র প্রতিনিধিরা।

পুরো অনুষ্ঠানটির মূল আয়োজক ছিলো ম্যাপল লিফ ডিবেট ক্লাবের এক্সিকিউটিভ কমিটি, যার নেতৃত্বে ছিলো রোহান, আশরাফুর, শাতক, রাইমা, স্নেহা, ফারজিন এবং ওমর।

দ্বিতীয় দিনের আয়োজন ছিলো দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য অনন্য অভিজ্ঞতা।

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানায়, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্ব এবং সহযোগিতার মানসিকতা গড়ে তুলবে, যা তাদের ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তর/আরএ
প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক...
প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে ‘বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। 
রাজধানী ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট-২০২৫’ আয়োজন করে ঢাকার বিএএফ শাহীন কলেজ। 
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় এবং বিতর্ক ক্লাবের উদ্যোগে ‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে শনিবার (১০ মে) পর্যন্ত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর