মাদক মামলায় দুই বিদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম

রাজধানীর একটি হোটেল থেকে তিনি কেজি কোকেন উদ্ধারের ঘটনায় মামলায় এক বিদেশির যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেক বিদেশির ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছে, ঘুষ দিয়ে অন অ্যারাইভাল ভিসা পাওয়ায় দেশে কোকেন পাচার বাড়ছে। 

বুধবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তির নাম জাগাসেতা আলভারাডো জুয়ানা। তিনি পেরুর নাগরিক। ১০ বছর সাজা পাওয়া ব্যক্তির নাম মোস্তফা আশরাফ। তিনি পাকিস্তানের নাগিরক। বর্তমানে পলাতক আছেন। 

যারা খালাস পেলেন তারা হলেন-মোস্তফা, শামসুল হক, হালিমা খানম সাদিয়া ও সাবরিনা নাসরিন তানিয়া।

রায় ঘোষণার আগে পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানান, পাকিস্তানী নাগরিক আশরাফ নাসিম পলাতক থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।  

তিনি জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাফায়েল জানিয়েছিল, টাকা দিয়ে অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে সে ইউরোপে এই কোকেন পাচার করতে চেয়েছিল। আর আসামি পক্ষের আইনজীবী আজিম উদ্দিন উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, আদালত পর্যবেক্ষণে আরও বলেছে, এ পাচারের কাজে যুক্ত ছিল কিছু বায়িং হাউজও।

আর আসামি পক্ষের আইনজীবী আজিম উদ্দিন উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁও এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওয়েস্টার্ন হোটেল লাভিঞ্চি হোটেলের সপ্তম তলায় উপস্থিত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের কর্মকর্তারা। ওই হোটেলের ৭০৭ নং রুমের ভেতরে প্রবেশ করে আসামিদের তল্লাশি করেন। এসময় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানার দখলে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন বাদী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল করীম ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০১৫ সালের ১৮ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে ২৫ সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য দেন।

একাত্তর/এসি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর