৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  কর ক্যাডারের ডিসিটি মানসুর আলী এবং সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সহকারী সচিব আবিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির। পরবর্তী সময়ে সব সদস্যের ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, যিনি পরিকল্পনা কমিশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 

এই কমিটির মাধ্যমে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন আরও সংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরবিএস
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপন-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর