বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম

সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডের পর দুইটি টেস্ট খেলবে দুই দল। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

এছাড়া গুরুত্বপূর্ণ এই সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে আছে রকেট, কো-স্পন্সর হিসাবে আছে নেক্সাস-পে।

বাংলাদেশ ক্রিকেটের সাথে ডাচ-বাংলা ব্যাংকের জুটির ইতিহাস সুদীর্ঘ। ২০০০ সালে, বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী টেস্টে টাইটেল স্পন্সর ছিল ডাচ-বাংলা ব্যাংক। সম্পর্কের শুরুটা সেখান থেকেই।

এরপর তারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক।

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দুইটি টেস্ট আছে এই সফরে। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, শেষ ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্ট দিয়ে।

সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেটে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে। যা ৪ মার্চ ২০২৪ থেকে ৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে।

একাত্তর/আরএ
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ছিনতাই হওয়া ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) এ ঘটনার পর মানি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর