আন্তর্জাতিক নারী দিবসে সেভ দ্য চিলড্রেন আয়োজন করলো “গার্ল টক”

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

এক বর্ণাঢ্য গালা ইভেন্ট, উদ্যোক্তা মেলা এবং গার্ল টক উইথ লিডার্স শীর্ষক সংলাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করলো উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। 

বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে রোববার (১০ মার্চ) থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এ আয়োজন শেষ হয় সোমবার (১১ মার্চ)। 

আজকের দিনের মেয়েদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের বিনিয়োগকে তরান্বিত করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। গার্ল টক উইথ লিডার্স এর মাধ্যমে সংস্থাটি সমাজের চিন্তাবিদ এবং অংশীদারদেরকে তরুণ-তরুণীদের সাথে যুক্ত করেছে যাতে অন্তর্ভুক্তিমূলক সমাধানের লক্ষ্যে সংলাপ গড়ে তোলার মাধ্যমে মেয়েদের এবং তরুণীদের অগ্রগতি ত্বরান্বিত হয়।

এই আয়োজনে আরও ছিল “এন্ট্রাপ্রেনার্স কার্নিভাল”। সেভ দ্য চিলড্রেন- এর এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (EYE; আই) প্রোগ্রামের সহায়তায় গড়ে ওঠা নারী-নেতৃত্বাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। প্রোগ্রামটি তরুণদের কর্মশক্তিতে সফল হতে ও তাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রগুলিতে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা সরঞ্জাম সরবরাহ করার পাশাপাশি তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ব্যবহারিক দক্ষতার উপর জোর দেয়। সেই সাথে যথাযথ অর্থ বা পুঁজির যোগান, বাজারের সাথে সংযোগ ও তাদের কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছানোর উপরও গুরুত্ব দেয়। 

মেলায় আসা উদ্যোক্তারা মূলত সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর আই প্রোগ্রাম, শিশুদের জন্য ও এইচআইভি/এইডস প্রোগ্রামের সাথে যুক্ত। এছাড়াও মেলায় থাকা অন্যান্য স্টলগুলোর মধ্যে ছিল অরেঞ্জ কর্ণার বাংলাদেশ, নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর উইং প্রকল্পের আনন্দমেলা ও ডটলাইন্সের মত প্রতিষ্ঠান। 

রবিবার থেকে চলা এই অনুষ্ঠানটি শুরু হয় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তর স্বাগত বক্তব্যের মাধ্যমে। পরে সংস্থাটির ইনভেস্টমেন্ট ইন চিলড্রেন অ্যাডভাইজার মোঃ জাফর সাদিক বাংলাদেশে মেয়ে ও নারীদের জন্য বিনিয়োগের অগ্রগতি, তাদের ক্ষমতায়নের জন্য নীতি ও আইনি কাঠামো এবং জেন্ডার-প্রতিক্রিয়াশীল বাজেটের একটি সামগ্রিক চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। উক্ত প্রেজেন্টশনে সংস্থাটির জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অ্যাডভাইজার শামীমা আক্তার শাম্মী বাংলাদেশের ৬৪টি জেলার ১৮,০০০ জন মেয়েদের নিয়ে পরিচালিত সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর একটি জরিপে তাদের আকাঙ্খা এবং তাদের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সহায়তার ধরনগুলি আরও ভালোভাবে বোঝানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (EYE)- এর ডেপুটি ডিরেক্টর নিশাত আফরোজ মির্জার পরিচালনায় “গার্ল টক উইথ লিডার্স” শিরোনামে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে শিশু ও তরুণ-তরুণীদের সাথে সরকার ও উন্নয়ন সংস্থার  নেতৃবৃন্দদের মধ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য অ্যারোমা দত্ত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস- এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার ও সোশ্যাল সেক্টর ফোকাল পয়েন্ট ফর এসআরএইচআর, জেন্ডার এন্ড ইয়ুথ মাশফিকা জামান সাটিয়ার, চাইল্ড পার্লামেন্ট- এর স্পিকার প্রপা মজুমদার নেহা এবং সুমন সেনগুপ্ত অংশ নেন।

আলোচনার পর ‘ইনভেস্ট ইন উইমেন: আইডিয়া চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার সাতটি ফাইনালিস্ট গ্রুপের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৪৯টি নারী-নেতৃত্বাধীন তরুণ গ্রুপ অংশ নেয় যারা তরুণ-তরুণী ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করা বিভিন্ন নেতৃত্বের ক্ষমতায়নে বিনিয়োগ করে। এই তরুণ গ্রুপগুলি সামাজিক রীতি পরিবর্তন করে তরুণী ও নারীদের নেতৃত্বের বিকাশ থেকে শুরু করে প্রান্তিক গোষ্ঠীগুলির জন্য বাজার সংযোগ তৈরি করা নিয়ে তাদের আইডিয়া উপস্থাপন করেছে। এমনকি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নিয়ে কাজ করা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সমাধানসমূহও উপস্থাপন করেছে।

আয়োজনের দ্বিতীয় দিনটি শুরু হয় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, কমিউনিকেশন্স এন্ড মিডিয়া ডিরেক্টর মাধু কালরার স্বাগত বক্তব্য দিয়ে। এরপর সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড/চাইল্ড পোভার্টির ডিরেক্টর তানিয়া শারমিন এর পরিচালনায় “ইনভেস্ট ইন ইয়াং উইমেন” শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো- এর পরিচালক তপন কুমার বিশ্বাস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক- এর কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এর কান্ট্রি হেড বিটপি দাস চৌধুরী, ওয়াই ওয়াই ভেঞ্চার্স- এর চিফ অপারেটিং অফিসার সাদিয়া হোসেন, মাধু কালরা এবং তরুণ উদ্যোক্তা সাবা নওরীন। 

জাতীয় সংসদের সদস্য অ্যারোমা দত্ত বলেনঃ

“মেয়েদের এবং নারীদের বাইরেও আমাদের আলোচনা ও অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে। আমরা যদি তরুণ ও পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখতে চাই তবে অবশ্যই তাদেরকে নারী-কেন্দ্রিক সংলাপের অংশ করতে হবে। তাদের সাথে আমাদের সম্পৃক্ততা অবশ্যই পদ্ধতিগত হতে হবে যেভাবে আমরা সমতা ও অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নেই।“

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ- এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেনঃ

“তরুণদের, বিশেষ করে মেয়েদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সেভ দ্য চিলড্রেনের সুদূরপ্রসারী প্রতিশ্রুতির উদ্দেশ্য হলো বাংলাদেশ বর্তমানে বিপুল জনসংখ্যার ফলে যেই অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে তা কাজে লাগানো। কিশোরী ও তরুণীদের জ্ঞান, জীবন দক্ষতা এবং কৌশলগত দক্ষতাকে দৃঢ় করতে বিনিয়োগের মাধ্যমে আমরা তাদেরকে শক্তিশালী করার চিন্তা করি যাতে করে তারা দারিদ্র্যের চক্রটা ভাঙতে পারে। তাদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ে বন্ধ করা এবং কৈশোরকালীন মাতৃত্ব প্রতিরোধ করার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।“

বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস- এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার ও সোশ্যাল সেক্টর ফোকাল পয়েন্ট ফর এসআরএইচআর, জেন্ডার এন্ড ইয়ুথ মাশফিকা জামান সাটিয়ার বলেনঃ

“নারীদের সাফল্যকে তরান্বিত করার জন্য অনেকগুলি পদক্ষেপের মধ্যে আমাদের যে পদক্ষেপটিকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন তা হলো নারীদের জন্য বিনিয়োগ। যদিও এটি কেবলমাত্র শুরু। এটা একেবারে বাধ্যতামূলক যে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে সকল অংশীদারদের উচিত তাদের সময়কে নারীদের পরামর্শ প্রদানে বিনিয়োগ করা, যাতে করে নারীরা তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়তে পারে এমন মনোভাব ধারণ করতে পারে।“

 

এআর
প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন, এমন দম্পতিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও সঠিক নির্দেশনার প্রয়োজন হয়। এসব সেবা ও নির্দেশনা নিয়ে কিছু গবেষণা পরিচালনা করেছে সেভ দ্য চিলড্রেন ইন...
প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও সঠিক নির্দেশনার প্রয়োজন হয়।
রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে ছয়টি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে ডেভেলপমেন্ট ফুটবল লিগ (ডিএফএল) অনুষ্ঠিত হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর