বিইউএফটি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:০৭ পিএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) স্প্রিং সেমিস্টার ২০২৪-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শফিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে. আজাদ, এমপি এবং বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিজিএমইএ এর সভাপতি জনাব ফারুক হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য যথাক্রমে জনাব রিয়াজ বিন মাহমুদ, জনাব মো: মশিউল আজম সজল, জনাব মোহাম্মদ নাসির, ট্রেজারার ও বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আব্দুল জলিল, ব্যবসায় শিক্ষা এবং কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো: মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল করিম চৌধুরী, বস্ত্র প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, ফ্যাশন শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আলমগির হোসাইন, পোশাক শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবায়েত চৌধুরী। 

ধন্যবাদ জ্ঞাপন করেন ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক জনাব আনম রফিকুল আলম। অনুষ্ঠানে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিজিএমইএ এর সভাপতি জনাব ফারুক হাসান তার পিতা-মাতার নামে (শফিউদ্দিন-তসরিফা) ৫০ লক্ষ টাকা এবং প্রধান অতিথি হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে আজাদ ২৫ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফান্ডে অনুদান প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিএফও, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিআইএফটি পরিচালক, আইকিউএসি পরিচালক, লজিস্টিক প্রধান, জনসংযোগ প্রধান, লাইব্রেরিয়ান এবং ম্যানেজার আইটি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একাত্তর/জো
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর