প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কমিউনিটি ব্যাংকের ৩০ লাখ টাকা অনুদান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা দিদারুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা।

এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। 

এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

আরবিএস
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের এসএমই ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘এসএমই ৩৬০’, যা বাংলাদেশের প্রথম ব্যাংক নির্ভর ৩৬০° বিজনেস সুইট।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মাধ্যমে খুলনা জেলা পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর