চোরাই চিনির কারবার নিয়ে মুখ খুললেই নির্যাতন

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম

ভারতীয় চোরাই চিনির কারবার করে রাতারাতি কোটিপতি হচ্ছেন সিলেট সীমান্তের চোরাকারবারিরা। তাদের দেখে ধনী হওয়ার লোভে চোরাচালানে জড়াচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। 

এনিয়ে কেউ মুখ খুললে তার ওপর নেমে আসে নির্যাতন। এমন কি প্রাণে মেরে ফেলতেও পিছপা হন না চোরাকারবারিরা।

২৫ বছর বয়সী রাসেল আহমেদ মা আর স্ত্রী-সন্তান নিয়ে থাকেন সিলেটের জৈন্তাপুর উপজেলার দক্ষিণ কামরাঙ্গীখেলে মামার বাড়িতে। নদী থেকে বালু তোলাই তার পেশা। যা আয় হয় তাতে কোনমতে সংসার চলে। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু গত ২৭ জুলাই সকাল সাতটায় রাসেলকে ঘুম থেকে তুলে নিয়ে যায় ১২ থেকে ১৪ জনের একটি দল। যারা এলাকার জনপ্রতিনিধি সেলিম মেম্বারের লোক বলে পরিচিত।

রাসেলকে বটতলা বাজারে নিয়ে নির্মমভাবে পেটায় চিনি চোরাচালানের গডফাদার হিসেবে পরিচিত সেলিম মেম্বার ও তার বাহিনীর সদস্যরা। রাসেলের অপরাধ ভারত থেকে দুই নৌকা বোঝাই করে চিনি আসবে, বিজিবি সদস্যদের এমন তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি।

বালু শ্রমিক রাসেল আহমেদ জানান, সেলিম আমার কলার ধরে এবং আরও তিনজন আমাকে ধারালো দা এবং চাপাতি দিয়ে আমার মাথায় আঘাত করে। তখন আমি অজ্ঞান হয়ে যাই। মনির আমার চোখের পাশে কোপ দেয়।

রাসেলের মায়ের দাবি, ছেলের প্রাণে বাঁচাতে চাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সেলিম মেম্বার। জানান, টাকা সংগ্রহ করার কথা বলে বাড়িতে এসে ৯৯৯ -এ ফোন দিয়ে ছেলেকে উদ্ধার করেন তিনি।

রাসেলের মা শাহেনা বেগম বলেন, ছেলেকে মেডিকেলে ভর্তি করে আমি থানায় গিয়ে অভিযোগ করেছি।

অভিযোগের তীর যে সেলিম মেম্বারের বিরুদ্ধে অসংখ্যবার ফোন দিলেও তার সাড়া মেলেনি। নিশ্চিন্তপুরে তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি।

সেলিম যে ইউনিয়ন পরিষদের মেম্বার সেই চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান সুলতান করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আশ্বাস দেন অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেয়ার।

তিনি বলেন, আমরা দ্রুত বিষয়টি তদন্ত করবো। অভিযোগের সত্যতা মিললে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

রাসেলের পরিবারের দাবি, সেলিম মেম্বারের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করে জৈন্তাপুর থানা পুলিশ। যদিও ওসি বললেন, তাদের চোখে সবাই সমান।

আরও পড়ুন: যেভাবে রাতের আঁধারে ঢুকছে চোরাই চিনি

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, কে প্রভাবশালী, কে মেম্বার, কে চেয়ারম্যান তা আমরা দেখি না। আমরা সব অপরাধীর বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেই।

তবে সর্বশেষ খবর হলো, এ ঘটনায় ১০ আসামির মধ্যে সেলিম মেম্বরসহ জামিনে আছেন সাত জন, কারাগারে আছেন দুই জন এবং একজন পলাতক।


একাত্তর/আরএ

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা বন্ধের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের দুই বাংলার লালন মেলায়। 
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর