গ্লোবাল সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সড়ক দুর্ঘটনা ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা রোধ এবং মৃত্যু ও আহতের হার অর্ধেকে নামিয়ে আনতে গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে একটি সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন।

সড়ক নিরাপত্তার জন্য গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচ সম্পর্কে তরুণদের জ্ঞান বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ক কর্মশালায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এসব কথা বলেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর গুলশানে সিক্স সিজন হোটেলে গ্লোবাল সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে একটি সড়ক নিরাপত্তা আইনের দাবিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সড়ক ব্যবহারকারী পাঁচটি আচরণগত সমস্যার বিষয়ে আলোকপাত করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা। এছাড়াও সড়ক নিরাপত্তায় তরুণদের ভূমিকা সংক্রান্ত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সড়ক ব্যবহারকারী পাঁচটি আচরণগত সমস্যার বিষয়ে আলোকপাত করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এছাড়াও সড়ক নিরাপত্তায় তরুণদের ভূমিকা সংক্রান্ত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বর্তমান আইনটি পরিবহনকেন্দ্রিক। এ আইনে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো একেবারেই অনুপস্থিত। তাই প্রয়োজন একটি সড়ক নিরাপত্তা আইন ও এর বাস্তবায়ন। এ সময় পাঁচটি পিলার তথা বহুমুখী যানবাহন ও ভূমি ব্যবহার পরিকল্পনা, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ সড়ক ব্যবহার ও রোডক্র্যাশ পরবর্তী ব্যবস্থাপনা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় নিরাপদ সড়ক আন্দোলন, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং, ইয়ুথ পলিসি ফোরাম, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি, মিশন গ্রিন বাংলাদেশ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, উই ক্যান কক্সবাজারসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী এই ব্যক্তির পরিচয় জানা যায়নি।রোববার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের (নতুন রাস্তা) এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িতে শনিবার কোন দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সংস্থাটি। শনিবার যাত্রাবাড়ীতে সিটির ময়লার গাড়ি চাপায় নারী নিহতের সংবাদ প্রকাশিত হয়।সিটি করপোরেশনের এক...
রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমা বেগম (৪৬) ভোলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া গ্রামের মৃত ইউনুস...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর