ময়লার গাড়িতে কেউ নিহত হয়নি, দাবি ডিএসসিসির

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িতে শনিবার কোন দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সংস্থাটি। শনিবার যাত্রাবাড়ীতে সিটির ময়লার গাড়ি চাপায় নারী নিহতের সংবাদ প্রকাশিত হয়।

সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে সংবাদগুলোকে ‘অনুমান-নির্ভর’ দাবি করা হয়।

শনিবার সকালে যাত্রাবাড়ীতে দুর্ঘটনার পর নিহত নাজমা বেগমের (৪৬) ছেলে মমিন জানান, তার মা চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। সকালে রিকশায় যাওয়ার পথে ম্যানহোলের ঢাকনার সাথে রিকশার চাকা আটকে তিনি উল্টে পড়ে যান। এসময় পেছন থেকে আসা সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে তার মায়ের মৃত্যু হয়।

তবে, ডিএসসিসি বলছে, ‌‘গাড়ি চাপায়’ কেউ মারা গেলেই তা যাচাই-বাছাই না করেই করপোরেশনের ওপর দায় চাপানো দায়িত্বশীল আচরণ হতে পারে না। কেউ কোনো গাড়ি হতে রাস্তায় ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই তার শরীরের ওপর দিয়ে চালিয়ে যাওয়া গাড়ি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি হবে, এটি ব্যক্তি বিশেষের ধারণাগত সিদ্ধান্ত হতে পারে। করপোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলো অনেক ভারী হয়। এই গাড়িগুলো দ্রুতগামী নয়, বিধায় ব্যক্তি বিশেষের সে ধারণা সঠিক নয়।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ময়লার গাড়ি চাপায় নারী নিহত

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বস্তুনিষ্ঠ, বাস্তব ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারকে স্বাগত জানায়। তাই কোন ধরনের অনুমান-নির্ভর, কল্পিত ও বাস্তবতা বিবর্জিত সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর