এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো নন-স্টিক পেইন্ট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম

বাংলাদেশের রঙের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে এশিয়ান পেইন্টস। বাড়ি রাঙাতে এখন আর সাধারণ প্লাস্টিক পেইন্টের ওপর নির্ভর করতে হবে না। কেননা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন (Ultra Nonstick Emulsion), যা রঙের প্রযুক্তিতে নতুন মান স্থাপন করেছে। নতুন এই উদ্ভাবনী, উন্নত ও আধুনিক প্রযুক্তি হাজির করে এশিয়ান পেইন্টস আবারও প্রমাণ করেছে, তারা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আল্ট্রা নন-স্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে একেবারে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল পরিষ্কার করা নিয়ে থাকতে পারেন একদম দুশ্চিন্তামুক্ত। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পেইন্ট পাওয়া যাচ্ছে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে।

আল্ট্রা নন-স্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় প্রদান করে ৫ গুণ বেশি মসৃণতা, ২ গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড, যা দেয় দেয়ালের নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা। এর সঙ্গে আরও রয়েছে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।

এই পেইন্টের এক্সটেরিয়র রেঞ্জ রয়েছে আরও এক ধাপ এগিয়ে, যেখানে ব্যবহৃত হয়েছে ডার্ট পিক আপ রেজিস্ট্যান্স (DPUR) ও ওয়েদারগার্ড (Weatherguard) প্রযুক্তি। এই প্রযুক্তি যেকোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাহিরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি, এই এক্সটেরিয়র পেইন্টেও ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি রয়েছে।

এশিয়ান পেইন্টস বিশ্বাস করে যে, এই উদ্ভাবনী ইমালশন ঘরের ভেতরের ও বাইরের- উভয়ের দেয়ালের জন্যই নতুন যুগ শুরু করেছে। তাই গ্রাহকদের উদ্দেশ্যে তাদের প্রশ্ন: ‘‘এশিয়ান পেইন্টস-এর নন-স্টিক পেইন্টের ভবিষ্যৎ যখন এখনই আপনার হাতের মুঠোয়, তবে প্লাস্টিক পেইন্টেই আটকে থাকবেন কেন?”

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর