হাইসেন্স এইচভিএসি এখন বাংলাদেশে

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৩৫ পিএম

বাংলাদেশে পরিবেশবান্ধব, স্মার্ট এবং শক্তি সাশ্রয়ী হাইসেন্স সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আনল ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। ঢাকার সাভারে অলিম্পিয়া প্লাজা শপিং মলে ৭১৫-টন ক্ষমতার হাইসেন্স ভিআরএফ (Variable Refrigerant Flow) সিস্টেম বসানো হবে। এ উপলক্ষে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে হাইসেন্স ভিআরএফ সিস্টেমের অনুমোদিত পরিবেশক এবং বিক্রয়োত্তর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। দেশে শিল্প, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, ফলে এইচভিএসি সল্যুশনের চাহিদাও প্রতি বছর প্রায় ১০ শতাংম হারে বাড়ছে। এই চাহিদা পূরণে হাইসেন্স তার উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

এই উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছিলেন হাইসেন্স এইচভিএসির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট লি ইউবো, ওভারসিজ ডিরেক্টর টনি এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অ্যালেন।

চুক্তি স্বাক্ষরের সময় লি বলেন, বাংলাদেশ আমাদের জন্য খুবই সম্ভাবনাময় একটি বাজার। ফেয়ার ডিস্ট্রিবিউশন-এর সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা খুব দ্রুত এখানে আমাদের কার্যক্রম ৩ গুণ পর্যন্ত বাড়াতে চাই।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দাইয়ান বলেন, অলিম্পিয়া হোল্ডিংসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। হাইসেন্স ভিআরএফ প্রযুক্তির মাধ্যমে আমরা দেশের আধুনিক শহুরে অবকাঠামোয় টেকসই ও বুদ্ধিমান সমাধান দিতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এবং অলিম্পিয়া হোল্ডিংসের চেয়ারম্যান জামিল উদ্দিন।

অলিম্পিয়া হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক শাকিল উদ্দিন বলেন, আমরা হাইসেন্সের প্রযুক্তি বেছে নিয়েছি কারণ এটি পরিবেশবান্ধব এবং শক্তি সাশ্রয়ে দারুণ কার্যকর। বিশ্বজুড়ে সম্মানিত এই ব্র্যান্ড এখন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর অফিসিয়াল পার্টনারও।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দিন (সিএমও, ফেয়ার গ্রুপ), রায়ান রহমান (হেড অব বিজনেস স্ট্র্যাটেজি), মো. ওসমান গনি পাভেল (হেড অব এইচভিএসি) এবং অলিম্পিয়া হোল্ডিংস থেকে ভাইস চেয়ারম্যান আরিফ মোহাম্মদ ও সিইও মোহাম্মদ জাবির।

২০২৪ সালে হাইসেন্স এইচভিএসি গ্লোবাল পার্টনার কনফারেন্সে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ‘স্ট্র্যাটেজিক পার্টনার অ্যাওয়ার্ড’ পায়, যা বাংলাদেশের এইচভিএসি বাজারে তাদের অগ্রগতির স্বীকৃতি।

আরবিএস
সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘এক্স সিরামিকস গ্রুপ’ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর