সাংবাদিক নাদিয়া শারমিনের বাড়িতে হামলায় ক্র্যাবের নিন্দা

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৮:০৫ পিএম

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দু'দফা হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। 

সোমবার (১৩ মার্চ) এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

সাংবাদিক নাদিয়া শারমিন জানান, বাগেরহাট রণবিজয়পুরে তাদের পৈতৃক বাড়িতে দু'দফা হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রথম দফা হামলা চালায় জমি দখলের স্থানীয় দালাল আনোয়ার ও তার দলবল। তাদের হামলায় আহত হন বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ। এ ব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন রোববার ভোরে আবারও হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। অথচ পুলিশের কোনো তৎপরতা নেই।

তিনি আরও বলেন, মামলার পর দু'দিন চলে গেলেও এবং এর মধ্যে বাদির ঘরে আগুন লাগিয়ে দিলেও পুলিশ গ্রেপ্তার করছে না আসামিদের। উল্টো থানায় গিয়ে তাদের তদবিরে ব্যস্ত থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: এখন ভোট চুরির কোন সুযোগ নেই: হাসিনা

সেই তদবিরে থানা থেকে মামলার নথি পর্যন্ত পাঠানো হয়নি আদালতে। বরং সুযোগ করে দেয়া হয়েছে আরও সময় নিয়ে জামিন আবেদন করার প্রস্তুতি নেয়ার। অন্যদিকে বাদি এবং তার পরিবারকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আসামিরা।

ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।


একাত্তর/আরবিএস  

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর