আবুল খায়ের স্টিলের ‘একসাথে আগামীর পথে’ উদযাপন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

বাংলাদেশের স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টীল (একেএস) সব কর্মীদের নিয়ে ‘একেএস একসাথে আগামীর পথে’ শীর্ষক অনুষ্ঠান উদযাপন করেছে। দিনব্যাপী উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটি স্থান থেকে ব্যবসা প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সূচনা বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নামাজের ও খাবারের বিরতির পর, একেএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সবার উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। দেশের সবচেয়ে শক্তিশালী রড AKS TMT B700C-R , বিশ্বের দ্রুততম রোলিং মিল এবং AKS ও কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল-এর মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনসহ কোম্পানির উল্লেখযোগ্য মাইলফলকগুলো প্রতিফলন করা হয়।

সন্ধ্যায় একটি আকর্ষণীয় র‍্যাফেল-ড্র পর্বের পাশাপাশি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে কিংবদন্তি গায়ক জেমস-এর পরিবেশনা এবং একটি মনোমুগ্ধকর লেজার শো অন্তর্ভুক্ত ছিল। 

সমাপনী ভাষণ, রাতের খাবার এবং একটি আনন্দময় ডিজে সেশন উদযাপনটিকে প্রাণবন্ত রাখে এবং AKS পরিবারের প্রতিটি সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

একাত্তর/এসি
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর