ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন নাসের বখতিয়ার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

দেশের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সদস্যদের ভোটে ২০২৬-২৭ আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) বনানীস্থ ক্লাবের ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের চতুর্থ হতে নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার সদস্যদের সরাসরি ৪৮৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি ১৪৫ ভোট।  

১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নির্বাচনে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন ১৯৯৮ ব্যাচের আবু সালেহ মোহাম্মদ সায়েম ৫৯৪ ভোট, ১৯৯০ ব্যাচের শেখ আমিনুর রহমান চঞ্চল ৫৬৯ ভোট, ১৯৮৫ ব্যাচের শেখ মুনিরুল আলম টিপু ৫৫৫ ভোট, ১৯৯৯ ব্যাচের মোঃ নজরুল ইসলাম মল্লিক ৫৪৩ ভোট, ১৯৯৬ ব্যাচের আদনান নাফিস ৫২২ ভোট, ১৯৯২ ব্যাচের সাইফুল ইসলাম ৫০৭ ভোট, ১৯৯১ ব্যাচের আরিফুল ইসলাম চৌধুরী ৪৯৮ ভোট, ২০০০ ব্যাচের ডাঃ যোবায়ের হোসেন ৪৬০ ভোট এবং ১৯৯৪ ব্যাচের কাজী মোহাম্মদ মাহবুবুল হক ৪২৯ ভোট পেয়ে ১০ম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে ১৯৯৫ ব্যাচের শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, ২০০১ ব্যাচের মোঃ নাহিদুল হাসান পেয়েছেন ৩৫৫ ভোট এবং ২০০৪ ব্যাচের মোস্তাফিজুর রহমান সুজন পেয়েছেন ২৭৪ ভোট।

নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন (প্রায় ৭৫ শতাংশ) সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে প্রেসিডেন্ট ব্যালটে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য ব্যালটে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আতিকুল আযম –এর নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।

একাত্তর/এসি
ঢাকার অভিজাত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত নটরডেমিয়ানদের প্রথম গলফ টুর্নামেন্ট ২০২৫ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই উদ্বোধনী ইভেন্টটি নটর ডেম কলেজ, ঢাকার ৫৬ জন সাবেক শিক্ষার্থীকে একত্রিত করেছে,...
জটিল হিসাব নিকাশ চলছে মাথায়। হাতের কলম লিখে চলেছে খাতায়। অংক মিললেই পুরস্কার। তাই অংক মিলানোর দুরন্ত প্রচেষ্টায় ব্যস্ত সারা দেশ থেকে আগত খুদে গণিতবিদরা। বলছি নটরডেম ম্যাথ ক্লাব কর্তৃক আয়োজিত...
রাজধানীতে ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়িটির মূল চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর