শিক্ষার্থী চাপা দেয়া ময়লার গাড়ির মূল চালক গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৮:৫০ পিএম

রাজধানীতে ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়িটির মূল চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। 

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ময়লাবাহী ট্রাকটির মূল চালকের নাম মো. হারুন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামে।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক একাত্তরকে জানান, অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি র‌্যাব-৩ ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন খবর পেয়ে শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন জানায় ২০২০ সাল থেকে ময়লাবাহী এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছিল। গত ২৪ নভেম্বর অনুপস্থিত থাকায় সহকারী মো. রাসেল গাড়িটি চালায়। তাদের দুজনের ড্রাইভিং লাইসেন্স নেই। 

আরও পড়ুন: নাটোরে নৌকার কর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যা হুমকির অভিযোগ

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ময়লাবাহী ট্রাকের চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম খানের নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ কলেজটির শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর